Shohid24-Draft
New
Profile
Form
JSON
Verified:
Show:
Age
Date of Birth
19/05/2018
Date
05/08/2024
Gender
Image URL
Sources
Drag to reorder
Delete
Drag to reorder
Delete
Drag to reorder
Delete
Clear Data
Fill the fields
Bengali
Name
Info
Birth Place
Profession
Bio
ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আমার ছেলে দুইবার বাবা ডাক দিয়ে নিথর হয়ে গেল। ৬ বছর আড়াই মাসের জাবির ইব্রাহিম। গত মে মাসের ১৯ তারিখ ছিল আমার কলিজার টুকরার ৭ম জন্মদিন। আর কোনদিন রঙিন বেলুন আর কেক কাটা নিয়ে আনন্দে মেতে উঠবে না সে। বেঁচে থাকলে জাবিরের বয়স সাত বছর পার হতো। তিনভাইয়ের যৌথ পরিবারের বারোতম সন্তানটা হারিয়ে গেল ঘাতকের বুলেটের আঘাতে। এই কয়মাসে পরিবারের অনেকের জন্মদিন এসেছে,সবার মন খারাপ হয়ে যায়। কারণ কারো জন্মদিন হলেই প্রথম কেক কাটতে পছন্দ করতো জাবির। জাবিরের বাবা ক্ষুদ্র ব্যবসায়ী কবির হোসেন বলেন, যে তিনজন ছোট শিশু বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হয়েছে, তাদের মধ্যে জাবির একজন। ২০১৮ সালে রাজধানীর উত্তরায় জন্মগ্রহণ করে। বড়বোন জুমাইনা কবির নেহা(২২) ড্যাফোডিল ইউনিভার্সিটিতে প্রথম বর্ষে পড়ছে, মেঝোভাই জুহায়ের মাহতাব আবদুল্লাহ উত্তরার দক্ষিণ খানের প্রেম বাগানের কে. সি. মডেল স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণিতে পড়ে।
Cause
উত্তরার দক্ষিণখান থানার পশ্চিম মোল্লারটেকের বাসিন্দা কবির হোসেন বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট সোমবার ছিল ফ্যাসীবাদী সরকারের পতনের দিন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন। এসময় জাবিরের বাবা ও তিনচাচার পরিবারসহ সকলে দুপুর দুইটার দিকে 'লং মার্চ টু ঢাকা' কর্মসূচিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে বের হন। সঙ্গে ছিল জাবিরও। উত্তরা আর্মড পুলিশ ব্যাটেলিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উত্তর গেটে বিকেল সাড়ে চারটার দিকে পুলিশের গুলিতে শহীদ হয় জাবির। জাবিরের বাবা বলেন, ঘটনার দিনে আমি ওকে হাত ধরে নিয়ে আসছিলাম, এরইমধ্যে পুলিশ জাবিরকে টার্গেট করে গুলি করে হত্যা করে। এসময় আমার হাত ধরে ছিল সে। হাতে বাংলাদেশের পতাকা নিয়ে 'বাংলাদেশ, বাংলাদেশ' বলে চিৎকার করছিল ।
English
Name
Info
Birth Place
Profession
Bio
Dhaka, 12 September, 2025 (BSS) : My son called out to his father twice and then became unresponsive. Six years and six months old Jaber Ibrahim. On May 19, it was the 7th birthday of my heart's piece. He will never again be filled with joy, cutting colorful balloons and cakes. If Jaber had lived, he would have been over seven years old. The twelfth child of a joint family of three brothers was lost to the injuries of a killer's bullet. Many family members have had birthdays in the last few months, everyone's mood gets ruined. Because whenever someone had a birthday, Jaber would always want to cut the cake first. Jaber's father, small businessman Khabir Hossain, said that among the three children who were martyred in the anti-discrimination movement, Jaber was one of them. He was born in 2018 in Uttara, the capital. His older sister, Jumaina Kibir Neha (22), is a first-year student at Daffodil University, his middle brother, Zuhayer Mahatab Abdullah, is a sixth grader at K.C. Model School and College in PremBagan, South Khan of Uttara.
Cause
Kabir Hossain, a resident of Paschim Mollaratek in Uttara's South area, said that August 5, 2024, was the day the fascist government fell, the day Sheikh Hasina fled. At that time, Jabir's father and his three paternal uncles' families, along with everyone else, left around 2 pm to join the 'Long March to Dhaka' program, and Jabir was with them. Jabir was martyred by police gunfire near the north gate of Uttara Armed Police Battalion Public School and College around 4:30 pm. Jabir's father said, "On the day of the incident, I was holding his hand and bringing him along when the police targeted Jabir and shot him to death. At that time, he was holding my hand, and he was shouting 'Bangladesh, Bangladesh' while holding the flag of Bangladesh.
Submit Edit Request